রিপোর্ট বাংলাদেশ
৭ এপ্রিল ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ঈদুল ফিতরে সড়কে ঝড়ল ২৪৯ প্রাণ

ঈদুল ফিতরের আগে ও পরে ১১ দিনে (২৬ মার্চ থেকে ৫ এপ্রিল) দেশে ২৫৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪৯ জন। আহতের সংখ্যা ২ হাজারেরও বেশি।

সোমবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

বিবৃতিতে জানানো হয়, ঈদুল ফিতরের আগে ও পরে ১১ দিনে দেশে ২৫৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪৯ জন। ঈদের ২ দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শুধু ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালেই ৫৭১ জন ভর্তি হয়েছেন। আহতদের অধিকাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্ত। এমন বাস্তবতায় সারা দেশে আহতের সংখ্যা ২ হাজারের বেশি হবে। ৫৯ শিশু ছাড়াও সড়ক দুর্ঘটনায় ৪১ জন নারী নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন রিপোর্ট বাংলাদেশ কে জানিয়েছে, ১১৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৬ জন, যা মোট নিহতের ৪২ দশমিক ৫৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪ দশমিক ৩৫ শতাংশ। দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ৩৯ জন, যা মোট নিহতের ১৫ দশমিক ৬৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৩২ জন। এটি মোট নিহতের ১২ দশমিক ৮৫ শতাংশ।

এই সময়ে ৬টি নৌ-দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৫ আহত হয়েছেন। ১৭টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন ৮ জন।

দুর্ঘটনাগুলোর মধ্যে ৮৭টি (৩৩ দশমিক ৮৫ শতাংশ) জাতীয় মহাসড়কে, ৯৮টি (৩৮ দশমিক ১৩ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৪৩টি (১৬ দশমিক ৭৩ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ২৯টি (১১ দশমিক ২৮ শতাংশ) শহরের সড়কে সংঘটিত হয়েছে।

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা’য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ,অভিযুক্ত ধর্ষক আটক

কুমিল্লা’য় এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ হারালেন শিশু

কুমিল্লা’য় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান

কুমিল্লা’য় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

কুড়িগ্রামে নাশকতা রোধে ৬২জন গ্রেফতার

কুমিল্লা’য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

কুমিল্লা’য় নাশকতা পরিকল্পনার অভিযোগে ৩ ছাত্রলীগ কর্মী আটক

মানিকগঞ্জে স্কুল বাস পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা, চালক দগ্ধ

কুমিল্লা’য় নাশকতা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আটক

১০

তিন মাসের মধ্যে জনগণকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবো-কুমিল্লায় প্রেস সচিব শফিকুল আলম

১১

রাজধানীতে ৩ বাস ও প্রাইভেটকারে আগুন

১২

জবি শিক্ষার্থী নূরনবী ক্যানসারে আক্রান্ত, ফুল বিক্রি করে সহায়তার উদ্যোগ

১৩

মাদকমুুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে- বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

১৪

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত, বাসে আগুন

১৫

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যেগে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাউজানে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ বিএনপির ৫ নেতা

১৭

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৮

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৯

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

২০