
পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে শাজিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
পটুয়াখালী কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে রোল কলের সময় শাজিদুল ইসলামকে না পেয়ে সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। পরে তারা ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘শাজিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে আমরা অবগত। তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় শাজিদুল ইসলামের পরিবার, সহকর্মী ও কারাগারের অন্য কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে।
No tags found for this post.
মন্তব্য করুন