অনলাইন ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা

এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পারস্পরিক দূরত্ব থেকে আমাদের সরে আসতে হবে। যাতে জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’

সোমবার (৩১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকে আমরা ঈদের মহোৎসব পালন করছি। ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা। অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সমাজে এ রকম একটা দিন যে আমাদের ধর্ম আমাদের দিয়েছে, এটাই হলো মস্ত বড় একটা আশীর্বাদ।

একটা দিন সেটা যেমন-তেমন দিন না। যেমন তেমনভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়। এটাই ধর্মের বিধান। আমরা কোলাকুলি করে সবাইকে আপন করে নিই। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন।’

তিনি বলেন, ‘আমরা সেই বাণী প্রত্যেকেই যেন মনে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল, সেই দূরত্ব থেকে যেন আমরা দূরে সরে আসতে পারি। এটা সমাজের মঙ্গল। সমাজের মঙ্গল যেন আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি।

সে জন্য এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে আমরা পরস্পর কাছে আসতে পারি। পারস্পরিক দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেটা যেন আমরা অর্জন করতে পারি।’

তিনি আরো বলেন, ‘আজকের দিন আমরা প্রতিদিন স্মরণ করি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে চলতে পারে। কারো ভয়ে, ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি। আমরা জাতির জন্য শান্তি চাই এবং সারা পৃথিবীর জন্য শান্তি চাই।’

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ বেলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

কুমিল্লা’য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ,অভিযুক্ত ধর্ষক আটক

কুমিল্লা’য় এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ হারালেন শিশু

কুমিল্লা’য় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান

কুমিল্লা’য় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

কুড়িগ্রামে নাশকতা রোধে ৬২জন গ্রেফতার

কুমিল্লা’য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

কুমিল্লা’য় নাশকতা পরিকল্পনার অভিযোগে ৩ ছাত্রলীগ কর্মী আটক

মানিকগঞ্জে স্কুল বাস পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা, চালক দগ্ধ

১০

কুমিল্লা’য় নাশকতা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আটক

১১

তিন মাসের মধ্যে জনগণকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবো-কুমিল্লায় প্রেস সচিব শফিকুল আলম

১২

রাজধানীতে ৩ বাস ও প্রাইভেটকারে আগুন

১৩

জবি শিক্ষার্থী নূরনবী ক্যানসারে আক্রান্ত, ফুল বিক্রি করে সহায়তার উদ্যোগ

১৪

মাদকমুুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে- বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

১৫

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত, বাসে আগুন

১৬

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যেগে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৭

রাউজানে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ বিএনপির ৫ নেতা

১৮

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৯

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

২০