রিপোর্ট বাংলাদেশ//
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে-ইসি

Oplus_131072

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সংক্রান্ত আইনগত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই তফসিল ঘোষণা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

আজ দুপুরে একান্ত আলাপচারিতায় তিনি বাসসকে এসব কথা জানান।

তিনি বলেন, পহেলা বৈশাখের আগেই যেন ধাপে ধাপে সবকিছু সম্পন্ন করা যায়, সেভাবে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে, সংরক্ষিত মহিলা আসন নির্বাচন বা তার আগেও কিছু বিষয় রয়েছে যেমন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচন- যার অনেকটাই নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপর।

তিনি বলেন, ‘এরপর আসে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আমাদের কাছে চিঠি এসেছে, আমরা কমিশনের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করব।’

তবে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন যেহেতু জাতীয় সংসদ নির্বাচনেরই একটি অংশ, গুরুত্ব বিবেচনায় আপাতত তা কমিশনের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এ দুই আসনে নির্বাচনের কাজ করছে কমিশন।

দুই সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে কোনোভাবে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে দেরি হবে কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, দেরি হবে, এমনটা বলবো না। সিটি কর্পোরেশন নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু কাজ থাকে যেমন ডিলিমিটেশনের বিষয় বা আইনগত কোন সমস্যা বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা- এগুলো সঠিকভাবে ভেবেচিন্তে, দেখে তারপরে কমিশন সিদ্ধান্ত নেবে।

এই যথাযথ প্রক্রিয়াগুলোতে প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় করবে না কমিশন, এমনটা জানিয়ে তিনি বলেন, এই কাজগুলো শেষ করার পরই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সময়মতো তা আয়োজনে নির্বাচন কমিশন আশাবাদী।

স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সামনে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে শুরু থেকেই বিভিন্ন চ্যালেঞ্জ ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা একে একে সব কয়টা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি। সকলের সহযোগিতায় অত্যন্ত সুন্দর একটি নির্বাচন হয়েছে এবং এটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। আমরা সেরকমই সফল একটি সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।’

মহিলা সদস্যদের জন্য আসনের বিষয়টাকে সংরক্ষিত না রেখে তাদেরকেও সরাসরিভাবে নির্বাচনের মাধ্যমে সংসদে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিচ্ছেন অনেক সমাজবিজ্ঞান বিশেষজ্ঞ, এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন কি ভাবছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন কাজ করবে বিদ্যমান আইন অনুযায়ী। আইন যদি কখনও পরিবর্তন হয় সেভাবে নির্বাচন কমিশন কাজ করবে। সংরক্ষিত আসন নির্বাচনের বিষয়ে এখনো আমরা নতুনভাবে কোনো কিছু জানতে পারিনি। ভবিষ্যতে যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় সে অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে।

এবারই প্রথমবারের মতো ১৬ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে ইসি, সে বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, দেশের ১৬ ও তদূর্ধ্ব নাগরিকরা জাতীয় পরিচয়পত্র এখন পেলেও আইন অনুযায়ী আঠারো বছর পূর্ণ হবার পরপরই স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

পর্যায়ক্রমে হয়তোবা আরো কম বয়সিদের জাতীয় পরিচয়পত্র কার্ড যেন দেয়া যায় ভবিষ্যতে নির্বাচন কমিশন সেই পদক্ষেপ নেয়ার চেষ্টা করবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মারা গেলেন আ.লীগের সাবেক এমপি

স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে-ইসি

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : সমাজকল্যাণমন্ত্রী

চিকিৎসাধীন কারাবন্দি ছাত্রলীগ নেতার মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের ১৪তম নতুন গভর্নর মোস্তাকুর রহমান

নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

দেবিদ্বার থানায় কোন দালালি চলবে না- ওসিকে বললেন হাসনাত আব্দুল্লাহ এমপি

পটুয়াখালীতে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

১১

হঠাৎ অসুস্থ জামায়াতের আমির

১২

লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ বেলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৩

কুমিল্লা’য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ,অভিযুক্ত ধর্ষক আটক

১৪

কুমিল্লা’য় এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ হারালেন শিশু

১৫

কুমিল্লা’য় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন

১৬

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান

১৭

কুমিল্লা’য় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

১৮

কুড়িগ্রামে নাশকতা রোধে ৬২জন গ্রেফতার

১৯

কুমিল্লা’য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

২০