রিপোর্ট বাংলাদেশ//
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

চিকিৎসাধীন কারাবন্দি ছাত্রলীগ নেতার মৃত্যু

Oplus_131072

পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয় কর্তৃপক্ষ। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, তার হার্টে ব্লক ছিল। নিয়মিত চিকিৎসার জন্য কারাগারের বাইরে নিয়ে কিছু দিন চিকিৎসা করা হয়েছে। শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মারা গেলেন আ.লীগের সাবেক এমপি

স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে-ইসি

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : সমাজকল্যাণমন্ত্রী

চিকিৎসাধীন কারাবন্দি ছাত্রলীগ নেতার মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের ১৪তম নতুন গভর্নর মোস্তাকুর রহমান

নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

দেবিদ্বার থানায় কোন দালালি চলবে না- ওসিকে বললেন হাসনাত আব্দুল্লাহ এমপি

পটুয়াখালীতে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

১১

হঠাৎ অসুস্থ জামায়াতের আমির

১২

লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ বেলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৩

কুমিল্লা’য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ,অভিযুক্ত ধর্ষক আটক

১৪

কুমিল্লা’য় এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ হারালেন শিশু

১৫

কুমিল্লা’য় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন

১৬

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান

১৭

কুমিল্লা’য় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

১৮

কুড়িগ্রামে নাশকতা রোধে ৬২জন গ্রেফতার

১৯

কুমিল্লা’য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

২০