রিপোর্ট বাংলাদেশ//
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

দেবিদ্বার থানায় কোন দালালি চলবে না- ওসিকে বললেন হাসনাত আব্দুল্লাহ এমপি

Oplus_16908288

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই থানার অভ্যন্তরীণ দুর্নীতি ও দালাল সিন্ডিকেট নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সরাসরি থানার সেকেন্ড অফিসারকে ‘পুরোপুরি দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যা দিয়ে ওসিকে থানা দালালমুক্ত করার কড়া নির্দেশ দেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা দেবিদ্বার-৪ সংসদীয় উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, থানায় কোনো দালাল থাকতে পারবে না। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কোন দালাল থাকতে পারবে না। কেউ নিয়মের বাইরে চলতে পারবে না।

দেবিদ্বার থানার ওসিকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, আপনার থানায় এখন থেকে কোন থানা দালাল থাকতে পারবে না। আমি সাধারণ লোকদেরকে পাঠিয়ে তদন্ত করে দেখেছি সেখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। আমি আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট লোকদের মাধ্যমে খোঁজখবর নিয়ে জেনেছি।

একজন দালালের নাম উল্লেখ করে তিনি ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাছাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে তিনি তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ারও কথা তুলেন।

এমপি হাসনাত বলেন, আমি এসব বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটা জায়গা চেয়েছিলাম। এখন আল্লাহপাক যেহেতু সে সুযোগ দিয়েছেন অবশ্যই জনগণের পক্ষ হয়ে তাদের কল্যাণে কাজ করব। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণ যেন কোনভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সরকার আপনাদেরকে যে সুবিধা দেয় সেগুলোর মধ্য দিয়েই জনগণকে সেবা দিতে হবে। এখানে অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। আপনাদের ঘুসের প্রচলন থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, এখানে বেশ কিছু সাংবাদিক উপস্থিত রয়েছেন, আমার কথাগুলো যদি কেউ মতানৈক্য করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম। এমনও হয়েছে আমি নিজেই কোনো ব্যক্তিকে থানায় পাঠিয়েছি অভিযোগ কিংবা মামলা করার জন্য। কিন্তু সেখানে দেখলাম দালাল ছাড়া কোন কথাই চলে না।

ওসির উদ্দেশে তিনি আরও বলেন, আপনি থানার ভিতর থেকে দেখতেছেন, আর আমি দেখতেছি সাধারণ মানুষের দিক থেকে। আজকে থেকে এই মুহূর্ত থেকে থানায় কোন দালাল থাকবে না। আপনি আপনার সেকেন্ড অফিসারকে নিয়ে আলোচনায় বসেন। সবাইকে বলে দেবেন সরকার যে বেতন দেয় সে বেতন নিয়েই আপনাদেরকে চাকরি করতে হবে।

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মারা গেলেন আ.লীগের সাবেক এমপি

স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে-ইসি

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : সমাজকল্যাণমন্ত্রী

চিকিৎসাধীন কারাবন্দি ছাত্রলীগ নেতার মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের ১৪তম নতুন গভর্নর মোস্তাকুর রহমান

নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

দেবিদ্বার থানায় কোন দালালি চলবে না- ওসিকে বললেন হাসনাত আব্দুল্লাহ এমপি

পটুয়াখালীতে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

১১

হঠাৎ অসুস্থ জামায়াতের আমির

১২

লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ বেলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৩

কুমিল্লা’য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ,অভিযুক্ত ধর্ষক আটক

১৪

কুমিল্লা’য় এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ হারালেন শিশু

১৫

কুমিল্লা’য় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন

১৬

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান

১৭

কুমিল্লা’য় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

১৮

কুড়িগ্রামে নাশকতা রোধে ৬২জন গ্রেফতার

১৯

কুমিল্লা’য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

২০