রিপোর্ট বাংলাদেশ//
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

পটুয়াখালীতে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

জেলার বাউফল উপজেলায় কৃষকদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে আজ বুধবার দুপুরে উপজেলার ভুবনসাহার কাচারি এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপসহকারী কৃষি অফিসার (উন্নয়ন শাখা) রেদোয়ান উদ্দিন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে দিতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান ও নতুন জাত এবং প্রযুক্তির সঙ্গে পরিচিত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানো সম্ভব।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করতে হবে এবং কৃষকদের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি রেদোয়ান উদ্দিন তালুকদার বলেন, মাঠভিত্তিক শিক্ষার মাধ্যমে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন, যা কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

পার্টনার ফিল্ড স্কুলে বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ, রোগবালাই ব্যবস্থাপনা ও সুষম সার ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মারা গেলেন আ.লীগের সাবেক এমপি

স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে-ইসি

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : সমাজকল্যাণমন্ত্রী

চিকিৎসাধীন কারাবন্দি ছাত্রলীগ নেতার মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের ১৪তম নতুন গভর্নর মোস্তাকুর রহমান

নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

দেবিদ্বার থানায় কোন দালালি চলবে না- ওসিকে বললেন হাসনাত আব্দুল্লাহ এমপি

পটুয়াখালীতে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

১১

হঠাৎ অসুস্থ জামায়াতের আমির

১২

লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ বেলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৩

কুমিল্লা’য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ,অভিযুক্ত ধর্ষক আটক

১৪

কুমিল্লা’য় এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ হারালেন শিশু

১৫

কুমিল্লা’য় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন

১৬

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান

১৭

কুমিল্লা’য় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

১৮

কুড়িগ্রামে নাশকতা রোধে ৬২জন গ্রেফতার

১৯

কুমিল্লা’য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

২০