রিপোর্ট বাংলাদেশ~
২৮ নভেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৭ জন

কুমিল্লা’য় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন

Oplus_131072

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রশাসক মু. রেজা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বেলুন উড়িয়ে ৯ দিনব্যাপী বই মেলার উদ্বোধন ঘোষণা করেন।

কুমিল্লা টাউন হল ময়দানে বই মেলাটি চলবে প্রতিদিন সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এছাড়াও অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। বই মেলায় প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় আগামী ৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় বইমেলার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। সমাপনী দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূইয়া। সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। মেলায় ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারী প্রতিষ্ঠান ও ১০ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিবে।

বই মেলা উপলক্ষে টাউন হল মাঠে ১০০টি স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব খালিদ হোসেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- প্রফেসর আনোয়ারুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) সুলতানা রাজিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা’য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ,অভিযুক্ত ধর্ষক আটক

কুমিল্লা’য় এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ হারালেন শিশু

কুমিল্লা’য় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান

কুমিল্লা’য় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

কুড়িগ্রামে নাশকতা রোধে ৬২জন গ্রেফতার

কুমিল্লা’য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

কুমিল্লা’য় নাশকতা পরিকল্পনার অভিযোগে ৩ ছাত্রলীগ কর্মী আটক

মানিকগঞ্জে স্কুল বাস পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা, চালক দগ্ধ

কুমিল্লা’য় নাশকতা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আটক

১০

তিন মাসের মধ্যে জনগণকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবো-কুমিল্লায় প্রেস সচিব শফিকুল আলম

১১

রাজধানীতে ৩ বাস ও প্রাইভেটকারে আগুন

১২

জবি শিক্ষার্থী নূরনবী ক্যানসারে আক্রান্ত, ফুল বিক্রি করে সহায়তার উদ্যোগ

১৩

মাদকমুুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে- বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

১৪

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত, বাসে আগুন

১৫

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যেগে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাউজানে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ বিএনপির ৫ নেতা

১৭

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৮

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৯

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

২০