রিপোর্ট বাংলাদেশ~
১৪ নভেম্বর ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৯ জন

কুমিল্লা’য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

Oplus_131072

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত প্রবাসী আবু বকর (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টায় ঢাকা পিজি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আবু বকর চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং সদর দক্ষিণের আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ারের মেয়ের জামাই।

বিশেষ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সুমাইয়া আক্তার সুইটির সঙ্গে আবু বকরের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর গত শনিবার তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ওইদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী অলিরবাজার থেকে ফেরার পথে আব্দুল্লাহপুর গ্রামের কিশোর গ্যাং ফজলে রাবিব ও পারভেজের সঙ্গে শ্যালক শান্তর শরীরে ধাক্কা কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে কিশোর গ্যাং সদস্যরা শান্তকে মারধর
করলে প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন আবু বকর। সে সময় ফজলে রাবিব ও পারভেজ তার বুকে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় প্রবাসী আবু বকরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার (১৪ নভেম্বর)সকালে তার মৃত্যু হয়।

উক্ত ঘটনায় কিশোর গ্যাং সদস্য রাবিব ও পারভেজকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন আবু বকরের স্ত্রী।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান-আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মারা গেলেন আ.লীগের সাবেক এমপি

স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে-ইসি

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : সমাজকল্যাণমন্ত্রী

চিকিৎসাধীন কারাবন্দি ছাত্রলীগ নেতার মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের ১৪তম নতুন গভর্নর মোস্তাকুর রহমান

নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

দেবিদ্বার থানায় কোন দালালি চলবে না- ওসিকে বললেন হাসনাত আব্দুল্লাহ এমপি

পটুয়াখালীতে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

১১

হঠাৎ অসুস্থ জামায়াতের আমির

১২

লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ বেলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৩

কুমিল্লা’য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ,অভিযুক্ত ধর্ষক আটক

১৪

কুমিল্লা’য় এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ হারালেন শিশু

১৫

কুমিল্লা’য় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন

১৬

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান

১৭

কুমিল্লা’য় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

১৮

কুড়িগ্রামে নাশকতা রোধে ৬২জন গ্রেফতার

১৯

কুমিল্লা’য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

২০