বর্তমান সময়ে মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার ভূমিকা থাকতে হবে। অন্যথায় মাদকের অভিশাপ এমনভাবে সমাজকে গ্রাস করবে যা অকল্পনীয়। তবে আমরা চাইলে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে মাদক নির্মূল করতে পারবো। তবে তার আগে আমাদের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার ভূমিকা গুলো সকলকে জানতে হবে। ৮ নভেম্বর( শনিবার) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া দাতামা সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত মাদক প্রতিরোধ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আক্তারুজ্জামান।
তিনি মাদকের সহিংসতা প্রসঙ্গে আরো বলেন- আমরা সবাই জানি যে, মাদকে আসক্ত ব্যক্তি শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেনা। বরং মাদকে আসক্ত ব্যক্তির প্রভাব পড়ে পরিবারের উপর, সমাজের উপর। তাই এই মাদক প্রতিরোধে সবার আগে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
মাদক প্রতিরোধ করার জন্য শুধুমাত্র প্রশাসনের উপর তাকিয়ে থাকলে হবেনা। বরং আমরা যদি সবাই নিজ নিজ স্থান থেকে কাজ করি তাহলে খুব সহজে সমাজ থেকে মাদক প্রতিরোধ করা সম্ভব। তাই সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।
মাদক প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক সাহেব দা.বা,দ। বিশেষষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গুলজার, শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি জনাব মিজানুর রহমান (সেলিম), আলমগীর হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমানসহ অন্যান্যরা।
Facebook Comments Box
No tags found for this post.
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
কুমিল্লা’য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ,অভিযুক্ত ধর্ষক আটক