রিপোর্ট বাংলাদেশ~
৬ নভেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

রাউজানে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ বিএনপির ৫ নেতা

কয়েক ঘণ্টা না যেতে বন্দরনগরী চট্টগ্রামে আবারও চলল গুলি। এতে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির পাঁচজন কর্মী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (৫ নভেম্বর) মধ্যরাতে জেলার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও একটি গাড়িতে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা দ্রুত পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। সুমন নামে বিএনপির এক কর্মীর বুকে গুলি লেগেছে। তার অবস্থা গুরুতর।

এ ব্যাপারে রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।’

এলাকাবাসীর দাবি, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যেতে দেরি করেছে। অনেক আগেই হামলাকারীরা চলে গেছে। রাতের এ গুলির ঘটনায় পুরো কোয়েপাড়া এলাকাজুড়ে এখন আতঙ্ক।

এর আগে একইদিন সন্ধ্যায় চট্টগ্রামের বায়েজিদ এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। সেই সময় গুলিতে নিহত হন তার সঙ্গে গণসংযোগে থাকা সরোয়ার বাবলা নামে এক কর্মী।

ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি ও প্রাণহানির ঘটনায় কড়া বিবৃতি দিয়ে সরকার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা’য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ,অভিযুক্ত ধর্ষক আটক

কুমিল্লা’য় এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ হারালেন শিশু

কুমিল্লা’য় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান

কুমিল্লা’য় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

কুড়িগ্রামে নাশকতা রোধে ৬২জন গ্রেফতার

কুমিল্লা’য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

কুমিল্লা’য় নাশকতা পরিকল্পনার অভিযোগে ৩ ছাত্রলীগ কর্মী আটক

মানিকগঞ্জে স্কুল বাস পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা, চালক দগ্ধ

কুমিল্লা’য় নাশকতা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আটক

১০

তিন মাসের মধ্যে জনগণকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবো-কুমিল্লায় প্রেস সচিব শফিকুল আলম

১১

রাজধানীতে ৩ বাস ও প্রাইভেটকারে আগুন

১২

জবি শিক্ষার্থী নূরনবী ক্যানসারে আক্রান্ত, ফুল বিক্রি করে সহায়তার উদ্যোগ

১৩

মাদকমুুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে- বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

১৪

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত, বাসে আগুন

১৫

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যেগে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাউজানে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ বিএনপির ৫ নেতা

১৭

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৮

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৯

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

২০